পূর্ণতা - ৩
শংকর ব্রহ্ম
কিছুই যায় না ভোলা
তবু কিছু ভুলে থাকতে হয়
সময়ের চাপে মায়ে বাপে
ভুলে থাকে পুত্রশোক
" তোর ভাল হোক "
যতই বলুক লোক
হয় না কখনও সে প্রত্যাশা পূরণ
সে কথা তুমিও জান
সে কথা আমিও জানি
জানে সব আমজনগণ
এর নাম দুর্লভ জীবন
মন তো থাকে না শূন্য
ভরে যায় সব
হৃদয় কি সফলতা কখনই
করে না অনুভব?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন