পূর্ণতা - ১.
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে হারিয়ে যাই গভীর অবসাদে
নিজেকে আর খুঁজে পাই না নিজের ভিতর
এইভাবে কেটে যায় দিন মাস বছর বছর
কী উদ্বেগে মাটি টানে কাছে তার,অন্ধকারে
নিজেকেই খুঁজে ফিরি আমি বারেবারে
সেটাই যেন পূর্ণতা আমার
হঠাৎ অন্ধকারের গায়ে ধাক্কা লাগলে পরে
তার কাছে হাত জুড়ে বলি
হুজুর মার্জনা করবেন
তারপর কেঁদে ফেলি হু হু করে
সবশেষে নিজের পা দু'খানি জড়িয়ে ধরে বলি
একটু দয়া হবে না প্রভুর?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন