প্রেম-বিরহ
শংকর ব্রহ্ম
কাউকে কখনও যদি ভাল লাগে
তবে তাকে নিয়ে কবিতা লেখার কথা ভাব,
ব্যঞ্জনা ও উপমায় দেখ,রূপময় হয়ে ওঠে কিনা!
কিম্বা,কিছু না ও করতে পার।
চোখের আড়ালে তাকে ফেলে রাখ কিছু কাল
শুধু,মনে মনে ভাব তার কথা,
বাগানে বসাও তাকে সাবধানে এনে,
দেখ,কোন জ্যোৎস্না ফোটে কিনা?
কাউকে কখনও যদি সত্যি ভাল লাগে,
তবে তাকে ছেড়ে চলে যাও দূরে,বহুদূরে।
শুধু তাকে তুলে এনে একান্ত গোপনে
আনমনে বসাও তুমি বুকের বাগানে,
দেখ কোন ফুল ফোটে কিনা?
তারপর যত ইচ্ছা ভালবেসো তাকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন