প্রয়োজন
শংকর ব্রহ্ম
কতটুকু প্রয়োজন, সেটাই জানে না মন
সবটুকু দিতে চায়,দিয়ে শেষে পস্তায়।
"তুমি এক বেহদ্দ বোকা
আসল ভালবাসাকে ভাব ধোঁকা,
নকলকে তুলে নাচ মাথায়
দেখে হাসি পায়।"
- কে যেন কথাটা বলে ছিল আমায়,
কথাটা ভুলিনি আজও, হলো এতদিন
কিন্তু মনে নেই নাম তার,
যে বলেছিল কথাটা সেদিন।
আসলে এই হয়,
ফিকে হতে হতে হাসি মুছে যায়।
সবটুকু দিতে চায়,দিতে গিয়ে পস্তায়
কতটুকু প্রয়োজন, সেটাই জানে না মন
হায় হায় হায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন