প্রার্থনা
শংকর ব্রহ্ম
এখন কবিতার শব্দগুলি
সরাসরি উঠে আসুক বুলেটের মত
দাঙ্গাকে বিদ্ধ করে,
এখন কবিতার ছন্দ
আচমকা বেজে উঠুক ডুগডুগির মতো,
সাম্প্রদায়িক পিঠের চামড়ায়।
এখন কবিতার রূপকল্প
বুকের ভিতর জ্বলে উঠুক
মশালের মতো
যাতে অন্ধ সংস্কারগুলো
দাউ দাউ পুড়ে যেতে পারে।
এখন আর কোনও কথা নয়
আমাদের একমাত্র জপের মন্ত্র হোক,
অন্য কোন অমৃতলোকে নয়
এই মর্তলোকেই
মানবতা মূর্ত হয়ে উঠুক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন