প্রশ্ন
শংকর ব্রহ্ম
১).
মুখে হাসি বুকে বল
সেই ছেলে কোথা বল?
চারিদিকে চেয়ে দেখি
বলিহারি, এ'সব কী?
অলীক স্বপ্ন বুকে
বুঁদ হয়ে থাকে সুখে।
সেই ছেলে কোথা বল
মুখে হাসি বুকে বল?
হারিয়ে গিয়েছে বুঝি
কালের বিবর্তনে?
নাকি আজও বেঁচে আছে
আবার কারও বা মনে?
২).
ভাল আছি বলি বটে,
ভাল তো থাকি না মোটে,
ব্যথা ও বেদনা বুকে
বাসা বাঁধে অতি সুখে।
বেসামাল জীবন কাটিয়ে
প্রান্তবেলায় এসে বুঝি মনে হয়,
রাশ টানা প্রয়োজন ছিল
কিন্ত কখন কোথায়? সে কথা বুঝিনি হায়,
আজও কি বুঝি তা,তুমিই বলো না?
৩).
জীবন আর মরণের মাঝখানে দাঁড়িয়ে
ভাবনাটা চলে যায় দিগন্ত ছাড়িয়ে
"কেন আসি কেন যাই ? উত্তর জানা নাই"
আর উত্তর জানাবার, মতো দেখি কেউ নাই,
গাছ তবু জন্মায়,পৃথিবীকে কিছু ফুল ফল দেয়
আমরা কি সত্যিই দিতে পারি তাই?
৪).
পালিয়ে যাবার রাস্তা যখন বন্ধ
আমি তখন অন্ধ হয়ে একা,
দাঁড়িয়ে আছি নিজের মুখোমুখি
শেষকালে এই কপালে ছিল লেখা,
তবুও আমি বলতে পার সুখি।
রাস্তা সবই ভিতর দিকে এখন
নিজের ভিতর একলা থাকার মজা,
চাইলে যেতে পার যখন তখন
একটা শুধু মন থাকা চাই তাজা।
পালিয়ে যাবার রাস্তা সবই যখন বন্ধ
নিজের ভিতর একলা ডুবে থাকা,
তেমন কী আর লাগবে বল মন্দ
মনে শুধু খুশির নুপূর রাখা।
বাঁধা এবং বিপত্তি সব ঠেলে
সামনে তোমায় এগিয়ে যেতেই হবে।
পিছন দিকে যায় না যখন ফেরা
দেরী করে লাভ কী বল তবে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন