পতনের ঝুঁকি
শংকর ব্রহ্ম
মুখদেখা আলোয় রাজপথ পড়ে আছে ফাঁকা
দু'একজন পথ চলতি মানুষের কাছে
ভিক্ষে চাইছিল সে,দে বাবু দু- দু'টো টাকা
কি বলবো তাকে,শিশু না বালিকা?
হঠাৎ তার সামনে এসে,
হাত পেতে দাঁড়ালো নববর্ষ,একগাল হেসে
কচি হাতে বাটি উপুর করে সব সুখ
তার শূন্য ঝুলিতে ঢেলে দিল উজবুক।
বাতাস তা দেখে,খবর দিতে ছুটলো আকাশকে,
আর তার আগেই,আকাশের সমস্ত নীল
পতনের ঝুঁকি নিয়ে,ঝুঁকে পড়েছে তার মুখে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন