পরকীয়া
শংকর ব্রহ্ম
[প্রেমের ফাঁদ পাতা ভুবনে
কে কখন ধরা পড়ে কে জানে]
তোমাকে যে ভালবাসি
সে কথা জানে না কেউ
শুধু জানে মন
তবু দেখি গাছে গাছে
সে কথা নিয়েই করে
পাখিরা কূজন।
তোমাকে যে ভালবাসি
সে কথা কাউকে আমি
বলিনি কখনও
তবু দেখি জ্যোৎস্নায়
আমাকে দেখেই একা
চাঁদ হাসে যেন।
এরপরও ভালবাসা থাকে কি গোপন?
তুমিও বুঝছো তা কি
কখনও ভেবেছো নাকি
আমাকে আপন?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন