নীতিবোধ
শংকর ব্রহ্ম
নীতিবোধ ব্যাপারটা,আসলে খুব গোলমেলে
যদি কেউ সারাদিন
আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকতে চায়,
আমার আপত্তি হবে কেন?
কিংবা কেউ যদি তার সোহাগী বৌকে,
অন্যের গলায় ঝুলিয়ে দিতে চায়
আমার কি বলার থাকতে পারে ?
কেবল আমার গলায় না দিলেই হল।
কোন সুন্দরীর দিকে,যদি কেউ তাকিয়ে থেকে
চোখ ব্যথা করে ফেলে,
তা'তে আমার কি ?
শুধুমাত্র আমার প্রেমিকার দিকে
ওভাবে কেউ না তাকালেই হল।
কিন্তু কেউ যদি নিরন্ন মূর্খ জনগনকে
ফুটবল ভেবে ক্রমাগত লাথি মেরে মেরে,
সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়,
তাহলে আমার আপত্তি ভীষণ
কারণ আমি যে তাদেরই একজন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন