নিকটে যেতে
শংকর ব্রহ্ম
তোমার নিকটে গেলে
সমুদ্রের ডাক শোনা যায়
অনন্তকালীন ডাক,
যার থেকে মুক্তি পাওয়া দায়।
সমুদ্র গর্জন যেন
তোমার ভিতরে এসে নিয়েছে আশ্রয়।
তোমার নিকটে গেলে
মেঘেদের ডাক শোনা যায়,
তার থেকে পরিত্রাণ পেতে
আমি ছুটি লোকালয়।
সেখানে নীরব থাক তুমি, দুঃখে কষ্টে
সে কথা আমার আজ অজানা তো নয়।
তোমার নিকটে যেতে
আমাকে যে পেরতে হয় কত লোকালয়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন