নীরবতা
শংকর ব্রহ্ম
এক).
তুমি কী নির্বাক গাছ
তোমার প্রেমের আচ
তুমি আর দিতে পার কাকে?
যতনে ফোটানো ফুল
চেয়ে দেখি বিলকুল
ঝরে যায় সামাজিক পাঁকে।
দুই)
বল তুমি বড় বেশি কথা শুধুই অযথা
চিতার আগুন যাকে টানে
সে কি মানে বিপদ আপদ
শ্বাপদ জঙ্গল তার মঙ্গলময় আর
প্রিয় মনে হয়।
তুমি বেশি অযথাই ভাব
আমি যাব যদি ভাবি তোমার সন্ধানে
মনে মনে
তিন).
ভাবছি তোমায় ভুলেই যাব
ভুলতে পারি কই
পারলে সেটা ভালই হতো
পারছি না বলেই
আমি এখন দূরেই থাকি
মনের যতো বাসনা চেপে
স্বপ্নটাকে গোপনে ঢাকি
নীরব হয়ে রই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন