নতুন আশা
শংকর ব্রহ্ম
তোমাকে বলেছি আমি ডেকে,
রাত্রি দিন যেয়ো না ওখানে
তুমি তার বোঝনি যে মানে,
সে'কারণে নিজেকে লুকিয়ে রাখি আমি
একাস্ত গোপনে।
যেদিন খুঁজেও তুমি পাবে না আমাকে,
তখন জানবে তুমি
আমি নেই পৃথিবীর বুকে,
অনেক অনেক দেরী হয়ে যাবে
সেদিন তোমার, আমাকে খোঁজার।
তবু আমি থেকে যাব বাতাসে,
ফুলের গন্ধে
পঞ্চভুতে হয়ে থাকব লীন,
ঝড়ের বাতাস হয়ে,
বলে যাব আমার বেদনা
ফুলের সুবাস হয়ে মাতাব তোমায়
আদরে-সোহাগে,রাগ-অনুরাগে।
আমার দীর্ঘশ্বাস হয়ে কখনও আবার
আসবে বাতাস ছুটে
আগুনের আঁচে কামনা উঠবে ফুটে,
তা তো তুমি জানবে না আর,
সে'সব বাসনা আমার জন্ম দেবে
মনে তোমার, নতুন আশার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন