নতুন আশা
শংকর ব্রহ্ম
তোমাকে বলেছি আমি রাত্রি দিন
যেয়ো না ওখানে
তুমি তার বোঝনি যে মানে
সে'কারণে নিজেকে লুকিয়ে রাখি
একাস্ত গোপনে
যেদিন পাবে না আমাকে
আর এই পৃথিবীর বুকে
তবু আমি বাতাসে
ফুলের গন্ধে পঞ্চভুতে হয়ে লীন
বলে যাব আমার বেদনা সেই দিন
ফুলের সুবাস হয়ে বাতাস মাতাবে
তোমায় আদরে-সোহাগে রাগ-অনুরাগে
আর আমি আবার
কখনও বাতাস হয়ে ছুটে আসব
প্রাণ ভরে ভালবাসব
তা তো তুমি জানবে না আর
তবু তা আমার মনে
জন্ম দেবে নতুন আশার
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন