নদী হয়ে ছুটে যায়
শংকর ব্রহ্ম
সারাদিন ঘরে থেকে বেঁচে থাকা চলে না
সারাদিন ঘোরে থাকে কোন কথা বলে না
সারাদিন ঘোরে ফেরে মাঠে গিয়ে খেলে না
ঘরে বাতি আছে তবু কোন আলো জ্বলে না।
বুকে কত কথা জমে মুখ খুলে বলে না
পা-দুটো সচল তবু পথে নেমে চলে না
আছে দুটো ডানা তবু কিছুতেই মেলে না
আঁধার যে গাঢ় এত চোখ দুটো চলে না।
দুটো চোখ আছে তবু চোখ মেলে চলে না
মনে কত ব্যথা জমে তবু খুলে বলে না
ভালবাসা পেলে শুধু একা নিজে গলে না
নদী হয়ে ছুটে যায় তবু কাউকে তা বলে না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন