মুখোমুখি
শংকর ব্রহ্ম
যখন তখন যাকে তাকে বলা যায় নাকি
ঘনিষ্ট উত্তাপের কথা?
এমন জ্যোৎস্না রাত চরাচরে বাতাসও শীতল
কাছে নেই তুমি এ সব দুঃসহ লাগে খুব
এমন দুঃসহ দিনে শুয়ে আছি
হাসপাতালের বিধবা চাদরে
তোমার কথা ভাবতে ভাবতে
যে কখন নিজের অজান্তেই
অসুস্থতা কেটে যায় অনেকটাই
তোমাকে কাছে পাওয়ার তীব্র বাসনায়।
এমন চাঁদনি রাতে তুমি আমি পাশাপাশি বসে
পরস্পর মুখোমুখি
ঘনিষ্ট উত্তপের গল্পে
দুর্বিসহ রাতও অনায়াসে পার হয়ে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন