মত্ত আছি
শংকর ব্রহ্ম
একটা বয়সের পর, প্রাকৃতিক নিয়মে
অনেক কিছু না দেখাই ভাল,
তাই চোখে ছানি পড়ে।
একটা বয়সের পর, অভ্যাস বদলে
সব কিছু না শোনাই ভাল,
কানে তাই, তালা পড়ে।
একটা বয়সের পর, নিজেরই স্বার্থে
কাউকে কোন কিছু না বলাই ভাল,
তাই কথায় জড়তা আসে, প্রাকৃতিক নিয়মে।
এইসব কথা সকলেই জানে,
অথচ অনেকে তারা ছানি কাটে,
বেশী কিছু দেখবার আশায় ;
আরও কিছু শোনবার ইচ্ছায়
কানে তারা মেসিন বসায়।
অথচ বলার জড়তা কাটে,
এমন কিছু আবিষ্কার হয়নি এখনও
আমি তাই সেইযন্ত্র আবিষ্কারে
মত্ত হয়ে আছি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী