মিথ্যে মনে হবে
শংকর ব্রহ্ম
অনেক কথা না জানাই ভাল,
যেমন ধর,তোমাকে ঘিরে ধরে সর্বদা
স্তুতি করে প্রতি মুহূর্তে যারা,
তারা তোমায় কেউই পছন্দ করে না,
বরং মনে মনে ঘৃণা করে খুব
স্তুতি করে তোমাকে সন্তুষ্ট রাখতে শুধু।
কিংবা ধর,যাকে তুমি প্রাণের চেয়েও
বেশি ভালবেসে জড়িয়ে রেখেছো জীবনে তোমার
সে তোমাকে দেখায় বটে ভালবাসে খুব
কিন্তু তার চেয়েও বেশি
ব্যবহার করে তোমাকে নিজ প্রয়োজনে,
জেনে তোমার মন ক্ষুব্ধ হবে নাকি?
তবে আর সে সব কথা জানবার,
কি বা দরকার?
অথবা মনে কর,
যাকে তুমি শ্রদ্ধা কর ভীষণ,
অথচ সে তোমায় মনে মনে
পেড়ে ফেলছে রোজ যখন তখন,
শ্রদ্ধা মুহূর্তে উবে গিয়ে
ঘৃণায় ভরে উঠবে না তো মন?
সুতরাং কিছু কথা থাক না আড়ালে
একান্ত গোপনে আবডালে।
তাই সব কথা জানতে চেয়ো না কখনও
সব কিছু জেনে গেলে পরে
এ জগৎ সংসার সব মিথ্যে মনে হবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন