মিথ্যে
শংকর ব্রহ্ম
যাতে অমৃত নেই তা নিয়ে আমি কি করব?
এই পশ্ন করে ছিল মৈত্রেয়ী কতকাল আগে
অমৃত চাই না প্রভু
মৃতদের মাঝে শুধু চোখ মেলে
জেগে থাকতে চাই
হা অন্ন হা অন্ন করে অন্নপূর্ণা দেশ
শুধু অন্ন দাও প্রভু গরীবের শূন্য পেটে
খেটে খেটে বেচারা হতাশ
অমৃত চাই না আর একা আমি
শুধু বস্ত্র চাই
আর কতকাল ওরা থাকবে
ছেঁড়া কাঁথা কানি নিয়ে
দাঁড়াবার মাটি চাই পায়ের তলায়
মাথার উপরে ছাঁদ
আকাশ হলেও ক্ষতি নেই
অমৃত চাই না প্রভু আজ আর
শুধু চাই অধিকার মানুষের মতো বাঁচবার
আর যত চাওয়া সব মিথ্যে মনেহয়
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন