মনমাঝি
শংকর ব্রহ্ম
এবার দারুণ শীতে,শব্দগুলো জমে গেছে
বর্ণগুলো আলাদা করা যাচ্ছে না কিছুতেই
জোর করলে ভেঙে যাচ্ছে স্পষ্ট,
আমি তাই বর্ণ বৈষম্যে ভুগছি,এক অদ্ভুত কষ্ট।
কষ্ট শুরু জন্ম থেকেই,নাকি তারও পরে?
মনে পড়ে,সব মনে পড়ে
শীতের রাতে ছেঁড়া কাঁথায় হিম আঁধারে,
কষ্টে শুধু বুকের ভিতর যাচ্ছে পুড়ে।
এভাবেই যদি জীবনের বিশ্বাস সব
একদা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে
কষ্ট এসে জমা হয় বিষাদের ঘরে,
তখন আপন থাকে না কেউ আর
সকলেই হয়ে যায় পর।
বিষাদ কোথায় থাকে,কোথা তার ঘর
এ কথা জনে না কেউ,
মন মাঝি ছাড়া,
কোথা থাকে ওরা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন