মনে পড়ে
শংকর ব্রহ্ম
মনে পড়ে,সেবার বেড়াতে গিয়ে ঢাকুরিয়া লেকে
কোকিলের ডাক শুনে তোমাকে কোকিল বলে ডেকে
যে রাম চিমটি খেয়ে ছিলাম,
ভোলবার কথা নয়,তবু আজ ভুলে গেছি তাও।
মনে আছে সেবার তুমুল বৃষ্টি নেমে ছিল জেঁকে
সে বৃষ্টিতে ভিজে ছিল লেকে আমাদের প্রেম,
তাই দেখে তা শুকোতে দিয়েছিলাম খটখটে রোদে
অথচ তা না শুকিয়ে গিয়েছিল পুড়ে
তোমাকে পাইনি আর কোথাও যে ঘুরে।
তবু কিছুটা প্রেম রয়ে গেছে আজও বুকের ভিতরে
ভিজে ভিজে, যদি ফিরে এসে চাও তুমি
তাই তা খরচ করতে পারি না আর ভয়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন