মন মানে না
শংকর ব্রহ্ম
যাকে চাই তাকে যে পাব না
তা তো জানা,
তবু দুই ডানা মেলে দিই নিভৃত কুহকে
তাই দেখে লোকে,
যাকে পাই তাকে যে চাই না
সে কথা কি জানা?
তবু সব মানা মেনে নিতে
পারি না দ্যুলোকে।
পথ ঘাট পড়ে আছে
পড়ে থাক একা,
আমি আর যাব না কদম তলে
পেতে কারও দেখা।
ডানদুটো ক্লান্ত ভারী
শ্রান্ত দেহ সঙ্গ চায় যার,
অথচ মানে না মন
পাব না জীবনে দেখা তার।
০১/০৭/২০১৮
কলকাতা
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন