মহাকাল
শংকর ব্রহ্ম
শুরুও নেই,শেষও নেই
শুধু যাওয়া আসার মাঝখানে,
এক চিলতে রোদ্দুর
তারপর যদ্দুর চোখ যায়
ধূ ধূ মাঠ খাঁ খাঁ করে,
কারও অপেক্ষায়।
পানাপুকুরের পাশে
কালো মেয়েটি দাঁড়িয়ে আছে,
নাকি মেয়েটির পাশে কালো পানাপুকুর
ঠিক বোঝা যাচ্ছে না,
সেই থেকে খোঁজা শুরু
বিভ্রান্তি ঘোচাতে কবি যায় নিজে
মেয়েটির কাছে,
থুরি পানাপুকুরের কাছে
দেখে মেয়েটি কোথায়ও নেই,
পানাপুকুর পড়ে আছে একা।
এ'ভাবেই সব পড়ে থাকে একা
শুধু জীবন থাকে না প্রতিভাসে
মহাকাল হা হা করে হাসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন