লোভ হয়
শংকর ব্রহ্ম
কবিতা,কাছে এলে তুমি প্রাণ ভরে ওঠে
মন ভরে যায়
আরও কিছুকাল বেঁচে থাকতে বড় লোভ হয়
শুধু তোমারই জন্য এই বেঁচে থাকা।
ভালবাসাহীন এই মরুভূমিতে
একমাত্র তুমিই মরুদ্যান,
তুমিই অমৃতসুধা এই গরল পৃথিবীতে
এই দুষিত পরিবেশে,তুমিই একমাত্র অক্সিজেন,
তোমার জন্যই এই বেঁচে থাকা আমার।
তোমার অভাবে বড় কষ্ট পাই,
দম বন্ধ হয়ে আসে
তবু বলতে পারি না আমি কাউকেই,
শুধু মনে মনে বলি,তুমি কাছে এলে,
আরও কিছুকাল বেঁচে থাকতে বড় লোভ হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন