লাশ কাটা ঘরে
শংকর ব্রহ্ম
'আবার আসিব ফিরে এই বাংলায়'
এই কথা শুধু তার মুখে শোভা পায়
মায়াটানে বেড়ে ওঠা দুই বাংলায়
অপার আনন্দ যার বাংলা ভাষায়
প্রাণের টানে আর বাঁচার আশায়
বরিশাল থেকে সে এলো কলকাতায়
ভোরের শিশিরে ঘাসে - রূপশালি ধানে
কিংবা নীল জ্যোৎস্নায় ঝিঁঝিঁদের গানে
নিবেদিত প্রাণ ছিল গভীর মায়ায়
ওই যে দাঁড়িয়ে থেকে কাঠাল ছায়ায়
শালিকের গল্প শোনে অবোধ শিশুর মতো
ধূসর সন্ধ্যার কাছে জমা রেখে অভিমান যতো
ট্রামের চাকার নীচে থ্যাঁতলানো দেহ - ওটা কার
শুধু এক কবির নাকি তোমার আমার?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন