কুহর
শংকর ব্রহ্ম
১).
মানুষ মরার আগে
বীজ পুঁতে রাখে কামনার
হয় যদি ভীমরতি বল তবে
কার ক্ষতি কত
কবি তো সবার,
আরতি ভারতি যত
তারা এলে চলে যায়
রতি এলে হয় মজাদার।
(২).
মেলা যদি ভেলা হয় ভেসে পড় তাতে
শুধু এক অনুরোধ ফিরে এসো রাতে।
না হলে প্রাণের পাখি ছটফট করে
বদ্ধ এই হৃদয়ের খাঁচার ভিতরে।
দিন যায় কোনমতে রাতে শুধু চাই
আর কিছু নয় প্রিয় শুধু তোমাকেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন