কবিতার পংক্তিমালা
শংকর ব্রহ্ম
কার জন্য শীতের সকালে
রোদ্দুরের জন্য আকুল প্রার্থনা,
কার জন্য আগুন জ্বালছি
আজও শুকনো পাতায়,
কার জন্য এতসব আয়োজন
কার জন্য বিশল্যকরণী খুঁজে হয়রান,
সহসা মিথুন লগ্নে সাপের মুখোমুখি হয়ে
সাত রাজার ধন এক মানিক সন্ধান?
কার জন্য অন্ধকারে
নীরবে দাঁড়িয়ে আলোর জন্য আকুল প্রার্থনা?
কার কথা মনে করে গোপনে বা উচ্চারণে
কবিতার পংক্তিমালা নীরবে সাজানো?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন