কিছুই না
শংকর ব্রহ্ম
তোমার জন্য লিখতে পারি
এক সহস্র শব্দরাশি,
তার মানে কি, তোমায় আমি ভালবাসি?
- মোটেও তা নয়।
আবার একটি তিক্ত কথায় -
তুচ্ছ ভেবে তোমায় আমি ভুলতে পারি,
তার মানে কি, তোমায় আমি ঘৃণা করি?
- মোটেও তা নয়।
ভালবাসা এবং ঘৃণার মাঝখানে
রয়েছে যে স্থান
আমার মনের মধ্যে লুকিয়ে থাকে
তোমার মন ও প্রাণ।
সত্যি কি তা?
- মোটেও না।
আমার ভিতরে উচ্ছল প্রেম
বর্ষা নদীর মতো
দিশেহারা হয়ে ছোটে।
সত্যি কি তা?
- মোটেও না।
তবে সত্যিটা কি?
কিছুই না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন