কি হবে উপায়
শংকর ব্রহ্ম
(১).
আজকে আমার শোকের দিন সত্য গেছে মারা
আসছে দেখি হো হো করে মিথ্যেরা সব তাড়া।
মিথ্যে নিয়ে সারা জীবন কে আর বাঁচতে চায়,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় কে যে শহর গায়?
ভোটের রাজনীতি করে দেশ হল ছারখার
তোমার আমার দুঃখে কষ্টে কি হবে নেতার?
তোমার আমার কথা নিয়ে তারা ভাবেন নাকি?
ভোটের সময় যা সব বলে লোক দেখানো ফাঁকি।
এই কথাটা বুঝতে যদি এত সময় যায়,
দেশের জনগণের বল কি হবে উপায়?
(২).
কবিতা কবিতা করে প্রাণ যদি যায়
বল না কবিতা সখি কি দেবে আমায়?
হয় তো দেবে না কিছু,
তবু যদি ছাড়ি তার পিছু যাব যে কোথায়?
আর কবিতা আমাকে যদি ছেড়ে যেতে যায়,
বল, তবে কি যে হবে আমার উপায়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন