কেবল তোমায়
শংকর ব্রহ্ম
তোমাকে বলেনি কেউ কোন কথা নীরবে দাঁড়িয়ে,
দেয়নি তোমাকে কেউ টিপ,পাতা,ফুল উপহার?
চায়নি তোমাকে কেউ বুকে পেতে দু'হাত বাড়িয়ে,
তোমাকে ডাকেনি কেউ ইশারায় গোপনে একবার?
বলেনি তোমাকে কেউ উচ্চস্বরে সখী ভালবাসি,
তোমাকে দেয়নি কেউ ভালবাসা গোপনে একবার?
বলেনি তোমাকে কেউ হাত ধরে,চলো ঘুরে আসি,
তোমাকে দেয়নি কেউ লাল নীল ফিতে উপহার?
দেখেনি তোমাকে কেউ গাঢ় চোখে মোহিনী মায়ায়,
তোমাকে বলেনি কেউ হাত ধরে সখি ভালবাসি?
পেয়েছে তোমাকে যারা,তারও কি চিনেছে তোমায়,
তোমাকে বলেনি কেউ একবার, চলো ঘুরে আসি?
তোমাকে বোঝেনি কেউ,ধিকিধিকি নীল যন্ত্রণায়,
কেবল চেয়েছি আমি মনে মনে, তাই তো তোমায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন