কথা
শংকর ব্রহ্ম
বুকের ভিতর কি আছে তোমার?
বললে পরেই, তোমরা ভাববে অসভ্যতা
কবি কিন্ত তা বোঝে না,
কবি শুধু আপন মনে
খোঁজে সেথায় হৃদয় ব্যথা।
ভাবনা তোমার, ভাবনা সবার
কথা কিন্তু একটা শুধু
তবু মানে হয় না একটা কেবল,
মানে বোঝে মতোন যে যার।
আমি বললাম,
শীতের রাতে হিম পড়ছে, ঘরে এসো -
তুমি বুঝলে অন্য মানে,
বুঝলে না তো
এই কথটা বলছি আমি কি কারণে ?
এমনি করেই বলা কথার
মানে বোঝে যে যার মতোন
কথা কিন্তু একটা শুধু ,
হয় যদি তা কথার মতোন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন