কান্না হাসি
শংকর ব্রহ্ম
কান্নার বিকল্প হয় কোন?
আমাদের এই দুর্বিসহ কষ্টের জীবনে
বনে বনে গান গায় পাখি
তা কি কোন শোকগীতি নয়?
কান পেতে অনুভব কর।
হাসির বিকল্প নেই কোন
আমাদের দুঃসহ জীবনে
শঙ্কায় কাটে দিন
তবু ক্ষীণ আলো চোখে পড়ে যদি
হৃদয় উচ্ছাসে নেচে ওঠে যেন
হেসে ওঠে নদীর মতোন
কান পেতে বুকে সেটা শোন।
হাসির বিকল্প হয় কোন?
কান্নারও বিকল্প নেই জেনো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন