কবিতাকে যেতে হবে
শংকর ব্রহ্ম
কবিতাকে আমি মুক্তাঞ্চলে নিয়ে যেতে চাই
তাকেও চেনাতে চাই পথঘাট -
অন্ধগলি বেশ্যালয়, শুঁড়িখানা,চোঁয়া ঢেকুরের স্বাদ
পৃথিবীর গোপন আস্থানা,আঁস্তাকুঁড় -গৃহস্থের ঘর
সবকিছু তাকে আজ চিনে নিতে হবে
জেনে নিতে হবে সেই খেলার নিয়ম
বুঝে নিতে হবে তাকে শরীর ও মননের ভাজে ভাজে
কোথায় কি আছে, আর কোথায় কি নেই।
বাতসে কতটা ঘ্রাণ বারুদের
বাতাসে কতটা স্বাদ সোহাগের
দুপুরের নির্জন গন্ধ, কোন রমণীর
বুকের ভিতরে রয়ে গেছে কিনা?
কবিতাকে সেই সব জেনে নিতে হবে
আজকাল বুঝে নিতে হবে তাকে
কার বুকে কতখানি প্রেম
আর কার বুকে কতখানি দীর্ঘশ্বাস জমা হয়ে আছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন