কবির জীবন
শংকর ব্রহ্ম
একটি কবিতা আমি পেয়ে গেছি
ভোরবেলা পাখির কূজনে
একটি কবিতা আমি পেয়ে যাই খররৌদ্রে
শীতল জলের টানে দুপুরের রমণীয় স্নানে।
একটি কবিতা আমি খুঁজে ফিরি সন্ধ্যায়
গড়িয়ায় পিক্লুর চায়ের দোকানে
একটি কবিতা আমি লিখে ফেলি
অকস্মাৎ রাত্রির গোপন আহ্বানে।
একটি কবিতা শুধু কাছে আসে
চিরতরে সরে যাবে বলে
একটি কবিতা শুধু দূরে গিয়ে
ভালবেসে অনায়াসে কাছে আসে চলে।
কবির জীবন কাটে কবিতার সাথে,
এইভাবে বিষাদ-সুখে দিবসে ও রাতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন