কবির আপন
শংকর ব্রহ্ম
ভিখিরি পাগল কবির বন্ধু
কবি তাকে ভাবে আপন
এমনি করেই প্রবাহিত হয়
কবির জীবন যাপন।
প্রতিবাদ যারা করতে জানে না
মুখে তুলে দেয় ভাষা
বুকের ভিতর নিঃস্ব যাদের
মনে সে যোগায় আশা।
অনাথ দুঃস্থ কবির বন্ধু
কবি ভাবে তাকে আপন
এমনি করেই আলোকিত হয়
কবির জীবন যাপন।
সবার মতো নয় সে বলেই
কবি হয়ে ওঠে ধীরে
নাম হয়ে গেলে চারপাশে তার
স্তাবকেরা থাকে ঘিরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন