কবি ও কবিতা
শংকর ব্রহ্ম
কবিতা তোমাকে ডাকে? ডাকে নাকি?
ডাকে না তো।
তবে আর বারবার ডাক কেন তাকে?
দিন নেই রাত নেই,রোদ বৃষ্টি শীত নেই
খোঁজো তারে এখানে সেখানে
ঘোরো ফেরো সভা সমিতিতেও।
কবিতা কি তোমার কেউ হয়?
গত জন্মের প্রিয় কোন সখি
নাকি অন্য কেউ?
দেয় না সে দেখা তবু কেন তাকে ডাকো?
যদি দেখা পাও,এই প্রত্যাশায়?
সে তোমাকে ভুলে যেতে পারে
আছে তার বহু প্রিয় কবি,উপপতি সম
তোমার তো কেউ নেই
সেটা ভাল বোঝো বলে
বারবার খোঁজো নাকি তাকে
এখান সেখানে
দেখা তার যদি পাও কিংবা না পাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন