জ্যোৎস্নার রোদ
শংকর ব্রহ্ম
আজ আমি হারিয়ে গিয়েছি দিকশূন্য পুরে
তবু তুমি সুখে থাক,
তোমার শরীরে জমে মেদ
তোমার বাগানে ফোটে ফুল,
ঝুল বারান্দায় এক অচেনা যুবক
বিলকুল থাকে তোমার প্রতীক্ষায়,
সিগারেট হাতে।
পৃথিবীতে ধীরে ধীর রাত্রি নামে,
আর আমি খুব একা হয়ে পড়ি মাঝরাতে।
দিন দিন জ্যোৎস্নার জমি যদি
বেড়ে ওঠে শরীরে তোমার,
তবু আমি নীরবেই দূরে দূরে থাকি
পুরনো গোপন ব্যথা গোপনেই রাখি।
আজ আমি দূরে আছি দুঃখে অভিমানে
তবু তুমি সুখে থাক, কি করে যে মনে?
আর দিনে দিনে দেখি তাই,
তোমার শরীরে জমে জ্যোৎস্নার রোদ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন