ঝরাপাতা
শংকর ব্রহ্ম
১).
ভালবাসা একটা শক্তি,যা ফুরায় না কখনও
ভারসাম্য বজায় রেখে রূপান্তর ঘটে মাত্র।
২).
ভালবেসে লাভ নেই বলে যারা আজ,
বোধহয় তাদের নেই আর কোন কাজ!
৩).
ভাবান্তর,যে ভাবের দ্বারাই ঘটুক,
সেই ভাবকে লক্ষ্য করাই,ভাবুকের লক্ষণ।
৪).
বাস্তবিক নির্বোধ সে-ই,যে নিজের স্বার্থ অনুযায়ী
মন,মস্তিস্ক ও শরীরটাকে ব্যবহার করে না।
৫).
চুম্বনে স্বাদ নেই,বলে আজ যারা,
তাদের ঠোঁটের ধার,কবে গেছে মারা।
৬).
মজার ব্যাপার হল,
মনের এমন অনেক ছায়াঘেরা বনপথ আছে,
যেখানে মস্তিষ্কের শিক্ষকতা নিষিদ্ধ,
বিবেকের প্রবেশ অবাঞ্ছিত,
নীরবতা বাঙ্ময়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন