যেতে যদি এ ভাবেই হয়
শংকর ব্রহ্ম
(প্রীত মানে না জাত কুজাত
ভুখ মানে না বাসী ভাত।)
প্রভু আমার মিথ্যে স্বপ্ন ভেঙে যাচ্ছে
ভাববিলাসী অহংকারী জাহাজগুলো
ডুবে যাচ্ছে সমুদ্রের গভীর খাড়িতে
গভীর সংশয়ে কেবলই রক্তপাত
আর সর্বনাশের ভয়ে
হাত পা ক্রমশই ঢুকে যাচ্ছে নিজের ভিতর।
ভাল বাসতে বাসতে
দিন দিন আসক্তি কমে আসছে ভালবাসায়
পাহাড় থেকে গড়িয়ে নামছে
ধ্বস ও শীতার্ত বাতাস।
এইবার ঘরে ফেরো
বলে আর ডাকছে না কেউই
এমন কি প্রভু তুমি নিজেও না।
যেতে যদি এ ভাবেই হয়
বেপরোয়া বলে যাব তবে যা যা আছে মনে
পৃথিবীকে আরও বেশী ঋণী করে
রেখে যাব মানবের কাছে।
কবিতা — যেতে যদি এ ভাবেই হয়
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
বিদ্রোহী-দ্রোহের কবিতা
,
প্রেমের কবিতা
২২২
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন