যাওয়া - (১).
শংকর ব্রহ্ম
বললেই চলে যেতে পারি,
তবু এত ভালবাসা জমে আছে হৃদয়ে আমার
তা কাউকে তো দিয়ে যেতে হবে?
কিন্তু দিয়ে যাব কা'কে?
পাখির কাছে গিয়ে বলি,
তুমি নেবে কিছুটা আমার প্রেম?
শুনে সে উড়ে দূরে চলে যায়,
ফুলের কাছে গিয়ে বলি, নেবে তুমি
ফুল শুনে ধীরে ধীরে নীরবে ঝরে যায়,
শিশিরের কাছে গিয়ে বলি শেষে, নেবে তুমি?
সে ও দেখি হুতাশে শুকায় ঘাসের ডগায়।
এত ভালবাসা আমি কাউকে না দিয়ে
নিশ্চিন্তে যাই যে কি করে? ভেবে মরি হায়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন