হাত
শংকর ব্রহ্ম
শুধু সেই হাতটাই নেই,আর সব আছে যথাযথ
খোলামেলা আকাশ,পলাশরাঙা বন,
মৃদুমন্দ হাওয়া,
শুধু সেই মুখখানা আর ভাসে না দু'চোখে
অবিরত
অগনন নক্ষত্রের মাঝে চলে, যার নিপুন আসা যাওয়া।
বাতাসে আসছে ভেসে ঘ্রাণ তার বসন্তের গানে,
সে যে কোথায়ও নেই,সে'কথা কি বসন্ত জানে?
হাতটাই নেই শুধু,আর সব ঠিক ঠাক আছে
এই বসন্তবাহার পরিবেশে ধারে আর কাছে,
পলাশ বনের থেকে ছুটে আসা হাওয়া
জানায় আমন্ত্রণে,
তার রেশ ছড়িয়ে পড়ে আনচান করে ওঠে মন
হাতটাই নেই শুধু,যেই হাত ধরে পৌঁছাতাম এখন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন