গোপনে সন্ধ্যায়
শংকর ব্রহ্ম
ভালবাসা,আজ যাও
কনেদেখা আলো মেখে মুখে কাল এসো
কাল ঠিক দেখা হবে গোধূলী বেলায়
বাতাস এসে বলে যাবে আমার দু'কানে
আহা, তোমাকে যে লাগছে কী ভাল।
ভূমধ্যে এখন রোদ,বাতাসের হাহাকার রব
পৃথিবীর বহু রস শুষে নিয়ে মেঘ হয়
মেঘ থেকে ধ্বনি,ধ্বনি থেকে শব্দময় চরাচর
মুছে যায় ছায়াপথ সব
কেঁপে ওঠে পৃথিবীর বায়ু
কিছু বাস্প উষ্ণতায় ফেটে পড়ে মায়াময়।
পুনরায় পৃথিবীর বহু রস শুষে নিয়ে
মেঘ হয়,মেঘ থেকে জল?
ভালবাসা, আজ নয়,আজ যাও,
কাল ঠিক দেখা হবে গোপনে সন্ধ্যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন