গোপন ইঙ্গিতে
শংকর ব্রহ্ম
আর কত বলব সহজে?
যে না বোঝে
মানে
আমি তার কানে
মন্ত্রবীজে
ঢুকে যাব নিজে?
হবে তা কি খুবই সুখের?
নাকি তাকে মুখের
উপর বলে দেব সব?
আকারে ইঙ্গিতে,
অথবা থাকব নীরব?
কিংবা ভিন্ন ভঙ্গিতে
বলব সে সব কথা,
যাতে ব্যথা
কমে যাবে কিছু।
তবে আর মিছু মিছু
বাকী থাকে কেন?
যেন বা এ সব কিছু
ঘটে যাবে
অন্য কারও গোপন ইঙ্গিতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন