ফেরা
শংকর ব্রহ্ম
যে ভাবে ডাকলে পরে, ঘন শিহরণ জাগে বুকে
কেন সেই সুরে ডেকে,আবার জাগাও প্রেম?
যেভাবে ডাকলে পরে, পাহাড় জঙ্গল ভেঙে ছুটে আসে নদী,
ডাক যদি সে গভীর স্বরে, তাহলে কি থাকা যায় ঘরে?
যে ভাবে ডাকলে পরে, দামাল বাতাস ছুটে আসে ঝড় হয়ে
ডাক যদি সে উদার স্বরে ঘর ভাঙে প্রধানত হৃদয়ে আমার,
তা'তে বল লাভ হয় কার?
যদি সে খেলাই খেলতে ভালবাস
তবে কাছে এসো শক্ত করে হাত দু'টি ধর
খেলে যাই সে তুমুল খেলা, জীবনের সন্ধ্যাবেলা এসে
কিন্তু যদি শেষে, মৃদু হেসে ফিরতে চাও পরে,
আর তো যাবে না ফেরা ঘরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন