একাকিত্ব
শংকর ব্রহ্ম
কেমন একলা হয়ে যাচ্ছি দিন দুপুরে
যে রকম একা হয়ে গেলে
নিজেকে ছাড়া আর সব কিছুকেই
মনে হয় একান্ত আপন
চারপাশে মেঘলা দুপুর
যতদূর চোখ যায় সবখানে বন্ধু হাওয়া ঘোরে
তবুও কোথায়ও যাওয়ার
কোন তাড়া নেই আমার
যেন সব কাজ সাঙ্গ করে বসে আছি বারান্দায়
পা ছড়িয়ে একটু বিশ্রামের আশায়
এমন সময় ঈশ্বর এলেন আমার কাছে
বললেন "বড্ড একা রে,একটু সঙ্গ দিবি"
তাকে আমি কি বলি এখন
বুঝলাম সঙ্গ সুখ ছাড়া ঈশ্বরও বাঁচে না
আর আমি তো কোন ছাড়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন