দুঃখ আমার
শংকর ব্রহ্ম
কেউ জানে না দুঃখ আমার
দুটো বোতাম হারিয়ে গেছে শীতের জামার,
একটা বোতাম হারিয়ে গেছে বাসের ভিড়ে
অন্যটা কে নিল ছিঁড়ে টের পাইনি,
তোমার কাছে তাই যাইনি আজ সন্ধ্যায়
সেই কারণে মনের ভিতর ঢুকেছে ভয়
কি জানি কি ভাববে তুমি?
সে কথা জানে অন্তর্যামী
সেই দুঃখও আমার কাছে মোটে কম নয়।
কেউ জানে না দুঃখ আমার
তোমার সাথে কবে দেখা হবে আবার?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন