দুঃখের স্বাদ
শংকর ব্রহ্ম
অস্তিম দুঃখের স্বাদ
কাউকে দেব না আর
একা একা তাড়িয়ে তাড়িয়ে
একান্ত গোপনে
আমি তার স্বাদ নেব মনে,
যেন কোন সুস্বাদু আচার।
যেমন শিশুরা তার প্রিয় খেলনা
চায় না কাউকে দিতে প্রাণ খুলে
আমিও তেমন কাউকে দেব না
এই সুস্বাদু দুঃখের স্বাদ মন খুলে।
তবু যদি কেউ চায়?
অন্য কোন জনে
তবু আমি দেব না,দেব না
তাড়িয়ে তাড়িয়ে তার স্বাদ নেব মনে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন