দীক্ষা দাও
শংকর ব্রহ্ম
হে স্বাধীনতা
জিলিপি চাই না খেতে একদিন
প্রতিদিন সম্ভ্রমের ভাত কাপড় চাই
দান অনুদানে ভিখিরি বানাতে চায় যারা
তাদের প্রতিবাদ করিনি বলেই
হে স্বাধীনতা
তার মানে এই নয়
শাসকের ধূর্ততা ধরতে পারিনি
হে স্বাধীনতা
তোমার পতাকা নিয়ে ছিনিমিনি খেলে যারা
নিজেদের স্বার্থ পূরণে
বুক চিতিয়ে যেন তাদের মুখোশ টেনে ছিঁড়ে
ক্ষুদিরাম সুভাষের মতো দাঁড়াই নির্ভয়ে
হে স্বাধীনতা
তোমার পতাকা হাতে নিয়ে
মাতঙ্গিনী হাজরার মতো
নির্ভিক ছুটে যেতে পারি যেন শত্রুর সন্মুখে
হে স্বাধীনতা
মেরুদন্ড সোজা করে দাঁড়াবার
একবার দীক্ষা দাও শুধু
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এ কে দাস মৃদুল
শুভ জন্মদিন! 🎈
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী