দস্যু করোনি কেন
শংকর ব্রহ্ম
ভালবাসা,
তুমি আমাকে ভিখিরি করেছ ফুটপাথে।
ছেঁড়া কম্বলের ভিতর
দ্বিধাহীন আশ্রয় দিয়ে ছিলাম
গৃহপালিত ভেবে এক প্রাণীকে।
অথচ সে কেমন,
কেটে গেল আরও দীর্ণ করে,
আর ছিঁড়ে খুঁড়ে হৃদয়ের গভীর অতল,
চলে গেল দূরে।
ভালবাসা,
তুমি আমায় দস্যু করোনি কেন বলো?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন