ডানা মেলে
শংকর ব্রহ্ম
আকাশ ফাঁকা
ফাঁকা আকাশে দু একটা তারার বিন্দু
ঝলমল করে উঠবে এমন প্রত্যাশা ছিল না।
তবু আমি একা একা পথ হাঁটি
পথে কারও দেখা পাব এমন প্রত্যাশা করি না।
আকাশ মেঘে ভার
তার কাল মুখ দেখে
পথে বেরনো সহজ ছিল না।
তবু আমি পথে নামি পথে পথে ঘুরি একা
হঠাৎ বৃষ্টির দেখা পেলে
তার কাছে নিজেকে সঁপে দিয়ে
দাঁড়াবো ফাঁকায় ডানা মেলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন