চাওয়া - (এক).
শংকর ব্রহ্ম
(১).
ভালোবাসা যদি ভালো বাসা চায়
ভালোবাসা তবে গোল্লায় যায়।
তোমার কাছে চাই না কিছুই
চাই না ছুঁতে দেহ,
এই ব্যাপারে মনে কোন
রেখো না সন্দেহ।
ভালবাসা আমার কাছে
পান্তা ভাতে ঘি,
এর বেশী আর তোমার কাছে
চাইতে পারি কী!
ভালোবেসে যদি ভালো বাসা চাও
ভালো বাসা খুঁজে আমাকে হারাও।
(২).
একটি পোষাক চেয়েছিলাম
গোপন দাগগুলোকে ঢাকতে
গভীর অসুখ চেয়েছিলাম গোপন করে রাখতে
একদা সাথী চেয়েছিলাম দুঃখ ভুলে থাকতে
একটি নাম চেয়েছিলাম প্রিয় সুরে ডাকতে
বাঁচার স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে
সব কিছু আজ ভেসে গেল
অন্ধ যেন পথ হারালো
দিনের আলো থাকতে গোপন ব্যথা ঢাকতে
সঙ্গী শুধু চেয়ে ছিলাম একলা বেঁচে থাকতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন